রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা হলেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রদূত পদে পদায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে এই দুই কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে এই দুই কর্মকর্তাকে কোন কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মধ্যে তাদের কর্মস্থল ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





